,

বিজয় মিছিলে ভারী অ’স্ত্র হাতে ভাইরাল কে এই যুবক

news-image

কক্সবাজারের চকরিয়ায় এক যুবক ভারী অ’স্ত্র হাতে ফেইজবুকে ছবি পোস্ট দেওয়ার পরে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ’স্ত্র হাতে ছবি পোষ্ট দেওয়া যুবকটির নাম সাইফুল ইসলাম। সাইফুল ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছড়ারকুলের আরিফুল ইসলাম বাবুর ছেলে।

গত ২৫ জুলাই রাত ১০টার দিকে হাতে একটি ভারী অ’স্ত্র নিয়ে সামনের দিকে তাক করে আছে। সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেন সাইফুল। সেই ছবির ক্যাপশনে ‘সাবধান ডাইরেক্ট এ্যাকশন হবে’ লিখেন ছবি ফেসবুকে পোস্ট করে। পরে বির্তকের মুখে পড়ে ফেসবুকে দেওয়া ক্যাপশন বদলে দেয়। এনিয়ে পুরো চকরিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ জুলাই ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল প্রকাশের পর ট্রাক নিয়ে বিজয় মিছিল করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকরা। ৫টি ট্রাক ও ৩০টি মোটরসাইকেল নিয়ে বিজয় মিছিলে ভারী অস্ত্র’ হাতে ছবি তুলে সাইফুল ইসলাম। পরে রাত ৯টা ৪৯মিনিটে ছবিটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে। পরে ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে যায়।

বক্তব্য নিতে ভারী অ’স্ত্র হাতে ফেসবুকে পোস্ট দেওয়া অভিযুক্ত সাইফুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ হয়। সংযোগ বিছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, অ’স্ত্র হাতে ফেসবুকে পোস্ট করা ছেলেটিকে দেখতে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর