,

কারাগারে আপনার স্বজন অসুস্থ, টাকা নিয়ে আসেন, অতঃপর…

news-image

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের স্বজনদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত জালাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা কারাগারের সামনে থেকে কারা পুলিশের সহায়তায় জালাল হোসেনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতার জালাল ঢাকার ডেমরার সারুলিয়ার মৃত হোসেন আলীর ছেলে। তিনি প্রতারক চক্রের অন্যতম সদস্য।

নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, জেল সুপার, জেলার ও সুবেদার পরিচয়ে দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন জালাল হোসেন। বন্দিদের আত্মীয়-স্বজনের মোবাইলে কল করে জালাল জানান, কারাগারে বন্দি আপনার স্বজন অসুস্থ। অপারেশন করা লাগবে, জেলখানায় ডান্ডাবেড়ি পরানো হচ্ছে, টাকা নিয়ে আসেন। এসব বলে বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন জালাল। বন্দিদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জালাল নিজেকে কারা কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন একাধিক প্রতারণার অভিযোগে জেলা কারাগার কর্তৃপক্ষ জালালকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রঃ জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর