ভাবির প্রেমিকের ছু’রিকাঘাতে দেবর জ’খম
জেলা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ভাবির প’রকীয়া প্রেমে বাধা দেয়ায় তার প্রেমিকের ছু’রিকাঘাতে দেবর আ’হত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বনগ্রাম হাটে এ ঘটনা ঘটে। আ’হত যুবকের নাম ফিরোজ শেখ। তিনি সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি হাটখোলা গ্রামের আজগার শেখের ছেলে। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফিরোজ।
অভিযুক্ত প্রেমিক অন্তর (২৩) সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি কদমতলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তার নামে একটি অ’স্ত্র এবং পুলিশের ওপর হা’মলার মা’মলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আ’হত ফিরোজ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফিরোজের ভাই তারা শেখের (৫০) স্ত্রী হেলেনা খাতুনের (৩৫) সঙ্গে পাশের গ্রামের অন্তরের প্রায় ১ বছর ধরে প্রেম চলে আসছে। কয়েকদিন আগে বিষয়টি জানাজানি হয়ে যায়। কিছুদিন আগেও হেলেনার দেবর ফিরোজ ও পরিবারের অন্যান্য লোকজন মিলে অন্তরকে ঘরে আটকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এক সপ্তাহ আগে ছাড়া পেয়ে বাড়ি আসেন অন্তর এবং ফিরোজকে হু’মকি দেয়।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে বনগ্রাম হাটের মধ্যে অন্তর তার এক সহেযাগীকে নিয়ে ফিরোজের ওপর হা’মলা চালায়। তারা ফিরোজের গ’লায় ছু’রিকাঘাত করার চেষ্টা করে। কিন্তু ফিরোজ দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে আঘাতটি তার মুখে লাগে। ফিরোজের চিৎকারে আশে পাশের লাকজন এগিয়ে আসলে অন্তর ও তার সহযোগী দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ফিরোজকে আ’হত অবস্থায় উ’দ্ধার করে পাশেই বনগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ডা. অমিত কুমার রায় বলেন, দুবৃত্তের চেষ্টা ছিল গ’লায় বা ঘাড়ে ছু’রিকাঘাত করা। তবে তা মুখে লাগায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও রক্ত’ক্ষরণ বন্ধ না হওয়ায়, তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য হেলেনাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত অন্তর একজন চিহ্নিত স’ন্ত্রাসী। তার নামে অ’স্ত্র মা’মলাসহ গত জাতীয় নির্বাচনে গাঙ্গহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হা’মলারও মা’মলা রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।










