,

বিশ্বে স’ন্ত্রাসবাদের শুরু ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়ে : মাহাথির

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বব্যাপী স’ন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তিনি তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিকে ভুলিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু তা সফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে; যেন ফিলিস্তিনে কিছুই ঘটেনি, যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি।

মাহাথির মোহাম্মাদ বলেন, বিশ্বের গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্ব গণমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে স’ন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার কারণে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে স’ন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়। ‘যদিও এসব পদক্ষেপের সূচনা হয়েছে অবৈধ দখলদারিত্বের কারণে। সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য আমাদেরকে এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর