,

আগামী বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত

news-image

জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরটি ২০১৮ সালের শেষের পরিবর্তে মাঠে গড়িয়েছে চলতি বছরের জানুয়ারিতে। যে কারণে তখনই সম্ভাবনা তৈরি হয় একই বছরে বিপিএলের দুই আসর হওয়ার। সে সম্ভাবনাই সত্যি হতে যাচ্ছে। আজ (শনিবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সভায় চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সপ্তম আসরের দিনক্ষণ। এ বছরের শেষদিকে হবে বিপিএলের আসন্ন মৌসুমটি।

আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখ হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সিদ্ধান্তই নিয়েছে বিসিবি। তবে উদ্বোধনের পর আবার দুদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে খেলা। অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান ৩ তারিখ হলেও, বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচটি হবে ৬ ডিসেম্বর।

বোর্ডের আনুষ্ঠানিক সভা শেষে সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তার সঙ্গে ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয়সহ অন্য পরিচালকেরা।

নির্বাচকদের স্বপদে বহাল রাখা, নতুন বোলিং কোচ নিয়োগ দেয়া, বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত করাসহ নানা বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি। জানিয়েছেন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে আরও উন্নত করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করবে বিসিবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর