সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ডেঙ্গু কেড়ে নিল জাবি শিক্ষার্থীর প্রাণ

news-image

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উখিং নু নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান। মৃত উখিং নু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮ তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থী ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।

উখিং নুর বাবা মংবা অং মংবা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় উখিং নু। জ্বর বাড়লে তাকে বাড়িতে আনা হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে গেলে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রামে নেয়ার জন্য বলেন। চট্টগ্রামে নেয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে তার মৃত্যু হয়। কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে উখিং নুর মরদেহ সৎকার করা হবে বলে জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা জানান, জ্বরের কারণে প্রথমে সে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপরে সাভারের এনাম মেডিকেল কলেজে দুইদিন চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।

এর আগে গতকাল শুক্রবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক