,

মহাখালীতে যাত্রী ভেবে পুলিশ কর্মকর্তাকে প্রাইভেটকারে তুলে ছি’নতাই-মা’রধর

news-image

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় যাত্রী ভেবে ডিএমপির এক এসআইকে মাইক্রোবাসে তুলে মালামাল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ছি’নতাইকা’রীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছি’নতাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, রড, লাঠি ও চা’কু উ’দ্ধার করা হয়েছে।ছি’নতাইকারী চারজন হলো, বজলু আলমগীর, মাসুম বিল্লাহ, মুক্তার হোসেন ও মোহাম্মদ আলী।শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এসব তথ্য জানান।

যুগ্ম কমিশনার বলেন, গত ১৭ জুলাই এসআই কে এম নুর ই আলম ছুটিতে নেত্রকোনায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে এলজি মডেলের এলইডি টেলিভিশন, একটি সিম্ফোনি এলসিক্স মডেলের মোবাইল ও অন্যান্য মালামাল ছিল। ওইদিন রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাস এসে মহাখালী আমতলীতে তার সামনে দাঁড়ায়। তিনশ টাকায় নেত্রকোনা যাবে বলে উভয়ের মধ্যে ঠিক হয়। নুর ই আলম গাড়িতে বসতেই দুই দিক থেকে আরও দুজন উঠে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। চলন্ত গাড়িতে তার মানিব্যাগ থেকে এটিএম কার্ড বের করে নেন। একটি বুথে ঢুকে কার্ড ঢুকিয়ে দেখেন সেখানে টাকা নেই। এরপর তাকে গাড়িতে প্রচন্ড মা’রধর করে ছি’নতাই চক্রের সদস্যরা। পরে তাকে হাত পা বাধা অবস্থায় মালামাল কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় ছি’নতাইকারীরা।

পরে নুর ই আলম অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশের পশ্চিমের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে। পরে চারজনের রি’মান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রি’মান্ড পেলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর