,

স্কুলছাত্রীদের ইভটিজিং, দোকান বন্ধ করে দিলো পুলিশ

news-image

একটি চায়ের দোকান থেকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছিল বখাটেরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সোনারমোড়ের একটি দোকানকে কেন্দ্র করে এই ইভটিজিং চলে আসছিলো। দোকনটিতে চায়ের আড্ডায় বসে বখাটে যুবকরা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছে এমন অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে সেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বন্ধ শাটারের ওপর নোটিশ টাঙিয়ে দেয়া হয়েছে, ‘এই দোকান থেকে স্কুলগামী মেয়েদের ইভটিজিং করায় সাময়িকভাবে দোকানটি বন্ধ করা হলো।’

কেউ একজন এর ছবি তুলে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়ার পর গতকাল থেকে এটি ভাইরাল হয়ে যায়। জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে দোকান বন্ধের নোটিশ টাঙান সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। দোকানটি চালাতেন সদর উপজেলার রামকৃষ্টপুর এলাকার মো. মাহবুবের ছেলে শামীম।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, বেশ কয়েকজন ছাত্রী দোকানটির বিরুদ্ধে অভিযোগ করেছিলো। তবে কারো নাম বলেনি। দোকানটিতে বসে বখাটেরাই এগুলো করতো। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কিশোররা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেলেই চুরি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব আস্তানা বন্ধ করতে পারলে ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর