,

হজ পালনে সৌদিতে ১০১ বছর বয়সী বৃদ্ধা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন ১০১ বছর বয়সী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন। দীর্ঘ এক দশকের কঠোর পরিশ্রম ও চেষ্টার পর হজের স্বপ্ন পূরণ হলো এই শতবর্ষী বৃদ্ধার। ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আত্তার বিবি। দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আত্তার বিবিই এ বছর সবচেয়ে বেশি বয়সী হজ পালনে গমনকারী ভারতীয়।

৬০ বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সফরসঙ্গী করে ইতিমধ্যে পবিত্র নগরী মদিনায় গিয়ে পৌঁছেছেন তিনি। এখন পর্যন্ত তিনি সুস্থ্য রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। এমন শতবর্ষীকে সম্মান জানাতে মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে স্থানীয় আরবীয়রা।

প্রসঙ্গত প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত হজব্রত পালনে সারাবিশ্ব থেকে মুসলমানরা পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড়ো হন। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ। সে হিসাবে আগামী ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর