,

হেলিকপ্টার হুজুরের বিরুদ্ধে জমি দখলের মামলা

news-image

হেলিকপ্টার হুজুর হিসেবে খ্যাত এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরসহ তিনজনের বিরুদ্ধে রেলওয়ের জমি দখলের অভিযোগে মামলা হয়েছে। শনিবার দুপুরে রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের কানুনগো মো. ইকবাল মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মৃত নাছির উল্লাহ আব্বাসীর ছেলে অভিযুক্ত এনায়েত উল্লাহ আব্বাসী (জৈনপুরী পীর), ওবায়েদ উল্লাহ আব্বাসী ও নেয়ামত উল্লাহ আব্বাসী অবৈধ এবং বেআইনিভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজীগঞ্জ লেভেল ক্রসিং সংলগ্ন রেললাইনের পূর্ব পাশের গোদনাইল মৌজার সি.এস ও এস.এ দাগ ১৭৯০, ১৭৯১, ১৭৯২, ১৮২২, ১৮২৪, ১৮২৫, ১৮২৬, ১৮২৮, ১৮২৯ ও ১৮৩০ নং দাগের রেলওয়ের ভূমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা কাঠামো নির্মাণ করছেন। তাদের এ অবৈধভাবে কাঠামো নির্মাণকাজে স্থানীয়ভাবে বাধা দেয়া হলেও তারা বাধা উপেক্ষা করে অবৈধভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়া এক বছর আগে তারা রেলওয়ের ভূমিতে অবৈধভাবে টিনশেড মার্কেট নির্মাণ করেছেন। সরকারি রেলওয়ের সম্পত্তি দখল ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলার অনুরোধ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরসহ তিনজনের বিরুদ্ধে সরকারি জমি দখলের মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর