,

দাঁতের চিকিৎসা নিলেন খালেদা জিয়া

news-image

শনিবার দুপুর দেড়টার দিকে কেবিন ব্লক থেকে ডেন্টাল ব্লকে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন ব্লক থেকে ডেন্টাল বিভাগে নেওয়া হয়। শনিবার দুপুর দেড়টার দিকে কেবিন ব্লক থেকে ডেন্টাল ব্লকে নিয়ে দাঁতের ধার কমাতে গ্রাইন্ডিং করতে নেয়া হয়।বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জাহিদ জানান, বেগম জিয়ার দাঁতের শার্পনেস বেড়ে যাওয়ায় মুখে ঘা হয়ে যাচ্ছিল। তিনি খেতে পারছিলেন না। তাই তাকে ডেন্টাল বিভাগে নেয়া হয়েছিল।এ সময় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।দুপুর দেড়টার দিকে কেবিন ব্লকের কক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে নামিয়ে ‘এ’ ব্লকে ডেন্টাল ইউনিটে আনা হয়।

পরে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায়।কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিএনপি প্রধানকে হাসপাতালটির ডেন্টাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আনসার ও রমনা বিভাগের পুলিশের কঠোর নিরাপত্তায় হুইল চেয়ারে করে তাকে কেবিন ব্লকে আনা হয়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য নেয়ার সময় রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ।

বোর্ড সদস্যরা জানিয়েছেন, বয়স জনিত কারণে তার দাঁতগুলো ধারালো হয়ে গেছে। এর আগে ওরাল অ্যান্ড ম্যক্সিলোফিসিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদা আক্তারের কাছে নেয়া হলে তিনি খালেদা জিয়ার দাঁতগুলোকে ভোঁতা করে দিয়েছিলেন। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিয়া সরকার দেশ রূপান্তরকে জানিয়েছেন, আরো আগেই তার দাঁতের শার্পনেস কমানোর জন্য প্রস্তাব করা হয়েছিল, এর আগে ১২ জুন তাকে দন্ত বিভাগে নেয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ