,

‘টাইগার’কে দেখতে মানুষের ঢল

news-image

পাবনা প্রতিনিধিঃ টাইগার নাম শুনে চমকে উঠার কিছু নেই। এটা পাবনার খামারের একটি ষাঁড়। পাবনার চাটমোহরের ছোট গুয়াখড়া গ্রামের ৪৪ বছর বয়সী মিনারুলের খামারে সে বেড়ে উঠেছে। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা প্রক্রিয়ায় তাকে লালন-পালন করা হয়েছে।

গরুটির দৈর্ঘ্যে ৯ ফুট আর উচ্চতায় সাড়ে ৫ ফুট। ফিজিয়ান জাতের এ গরুটির ওজন ৪২ মণ। তার সঙ্গে সেলফি তোলার হিড়িক চলছে। অনেকে আবার ‘টাইগারের’সঙ্গে তোলা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আর এসব ছবি দেখে দিন দিন ভিড় আরও বাড়ছে। প্রতিদিনই আসছে শত শত মানুষ।কোরবানি পশুর হাটে গরুটি ৩০ লাখ টাকায় বিক্রি করতে ইচ্ছুক খামারি মিনারুল।

মিনারুল ইসলাম জানান, প্রায় দেড় বছর আগে এক প্রতিবেশির কাছ থেকে গরুটি ১ লাখ ৪২ হাজার টাকায় কেনেন তিনি। গরুটির ওজন তখন ১৬ মণ ছিলো। এখন ৪২ মণ। ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরুটিকে মোটাতাজা করা হয়েছে। ৩০ লাখ টাকায় বিক্রি করতে পারলেই আমি খুশি।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন জানান, গরুটির ওজন আনুমানিক ৪২ মণ। তিনি জানান, ঈদ আসতে এখনো কিছুদিন বাকি আছে। এরই মধ্যে আরও কিছু ওজন বাড়বে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর