,

সংসদে সাপ দেখে এমপি-মন্ত্রীদের দৌড়

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ সংসদ ভবনে সাপ! আর তা দেখে আইনপ্রণেতাদের ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখা গেছে। কি? অবাক হচ্ছেন নিশ্চয়! তবে ঘটনাটি সত্য।বৃহস্পতিবার (২৫ জুলাই) নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক পার্লামেন্ট ভবনে এই ভয়ানক কাণ্ডটি ঘটে।

এ ব্যাপারে ওনদো প্রদেশের আইনপ্রণেতাদের মুখপাত্র ওলুগবেঙ্গা ওমোলে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা যখন অধিবেশনের জন্য পার্লামেন্ট কক্ষে ঢুকি, দেখি, একটা বিরাট সাপ ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এরপর আইনপ্রণেতাদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। যদিও সবাই নিরাপদ রয়েছেন।’

‘সাপটি অধিবেশনকক্ষের ছাদ থেকে মেঝেতে আছড়ে পড়েছিল। পরে সাপটিকে মেরে ফেলা হয়। অর্থের অভাবে পার্লামেন্ট ভবনের সংস্কারকাজও ঠিকমতো হচ্ছে না। তাই সাপ ওখানে আশ্রয় নিতে পেরেছিল।’ সাপ কাণ্ডের পর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ঘটনায় আইনপ্রণেতারা ঘোষণা দিয়েছেন পুরো সংস্কার কাজ শেষ না হলে এবং নিরাপত্তা জোরদার না হলে ফিরবেন না তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর