,

প্রতিবছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে প্রতি বছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। এই সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণের প্রতি সরকার জোর দিচ্ছে।

শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে সিলেট-১ আসনে অন্তর্ভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলছে। সেই উন্নয়নের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মহাসড়কে আমরা হোঁচট খাবো। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। তাই সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

সিলেট জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করনে সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহমুদ-উল-হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর