রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সতর্কবার্তা, আতঙ্কিত হওয়ার কিছু নেই

news-image

 সিলেট প্রতিনিধি : সম্প্রতি হঠাৎ করেই ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে সিলেটসহ সারা দেশে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে, তারা চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর মধ্যে ভর্তি থাকা ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। ফলশ্রুতিতে অনেকেই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।

গত ৩ দিনে নতুন করে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক করে রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সিলেটের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও সতর্ক রয়েছে বলে জানিয়েছেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।এদিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, নিজেদের প্রয়োজনেই এখন সবাই সবার বাসা বাড়ির ময়লাযুক্ত স্থান পরিষ্কার করে নিতে হবে। এরপর সিটি করপোরেশনের মনিটরিং টিম তদারকি করবেন। যদি কেউ ময়লাযুক্ত স্থান পরিষ্কার করতে গাফিলতি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করা হবে জরিমানাও।

ডেঙ্গু জ্বর সাধারণত একটি সংক্রামক রোগ যা ডেঙ্গু ভাইরাসের (A. Aegypti ভাইরাস) কারণে হয়। এডিস নামক এক ধরণের মশার কামড়ে এ রোগ হয়। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে, তার ব্যবস্থা করা। এডিস মশা সাধারণত অভিজাত এলাকায় বড়ো বড়ো দালানকোঠায় এরা বসবাস করে থাকে। স্বচ্ছ পরিষ্কার পানিতে এই মশা ডিম পাড়ে। ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দসই নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং একই সাথে মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিশ মশা প্রতিরোধ করা।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে, যাতে ডেঙ্গুজনিত কোনো গুরুতর জটিলতা না হয়। সাধারণত লক্ষণ বুঝেই চিকিৎসা দেওয়া হয়। ডেঙ্গু জ্বর সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে। জ্বর কমানোর জন্য শুধু প্যারাসিটামলজাতীয় ব্যথার ওষুধই যথেষ্ট।

অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক-জাতীয় ব্যথার ওষুধ কোনোক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে। জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে সঠিকভাবে চললে কয়েক দিনেই ডেঙ্গুরোগী সম্পূর্ণ সুস্থ্য হয়ে যায়। যেহেতু এ রোগের কোন ভ্যাকসিন নেই, তাই মশার সংখ্যা বৃদ্ধির অনুকূল পরিবেশ নষ্ট করা, মশার সংখ্যাবৃদ্ধি হ্রাস এবং মশার কামড় থেকে বেচে থাকার মাধ্যমে ডেঙ্গুজ্বরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনূস মিয়াও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু আক্রান্ত রোগীরা যাতে হাসপাতালে দ্রুততম সময়ে সঠিক সেবা পায় সে ব্যাপারে ইতিমধ্যে তারা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রস্তুত রয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবাও।

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন