,

ধানখেতে আছড়ে পড়ল উল্কা, আতঙ্কে পুরো গ্রাম

news-image

ধানখেতে কাজে ব্যস্ত ছিলেন কৃষকরা। হঠাৎ প্রচণ্ড শব্দে কিছু একটা আছড়ে পড়ে খেতের মধ্যে। কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। এরপর কৃষকরা গিয়ে দেখেন, আছড়ে পড়া ওই বস্তুটি হালকা বাদামি রঙের এক টুকরো পাথর। তবে এটিকে অনেকেই উল্কা বলে মনে করছেন।গত সোমবার ভারতের বিহার রাজ্যের মাধুবনী জেলায় এ ঘটনা ঘটে। এতে গ্রামবাসীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল সাইজের ওই উল্কাটি ধানখেতে পড়ার পর, সেখানে প্রায় চার ফুট গর্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ভরে যায় চারদিক।মাধুবনীর জেলা প্রশাসক শীরসত কপিল অশোক বলেন, ওই পাথরের খণ্ডটির ওজন প্রায় ১৫ কিলোগ্রাম। কারও গায়ে পড়লে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে এই উল্কার চৌম্বক শক্তি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে ২০১৬ সালে ভারতের তানিলনাড়ুতে উল্কার আঘাতে এক বাসচালকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিল আরও তিনজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর