,

ইউএনও’র স্ত্রীর মোবাইল উদ্ধারে ৬ ডুবুরি পানিতে

news-image

স্ত্রীকে সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যাকবলিত একটি গ্রামের ব্রিজের ওপরে দাঁড়িয়ে পানি দেখছিলেন তারা। হঠাৎ ওই কর্মকর্তার স্ত্রী সেলফি তুলতে গেলেই বাধে বিপত্তি। হাত ফসকে পানিতে পড়ে যায় সাধের মোবাইল ফোনটি। মোবাইল হারিয়ে বিষণ্ন স্ত্রীর কষ্ট মেনে নিতে পারেননি ওই কর্মকর্তা। সঙ্গে সঙ্গে খবর পাঠান উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে। ছুটে আসে ছয় সদস্যের ডুবুরি দল। অবশেষে কয়েক ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি।

এমন ঘটনা ঘটেছে মাদারগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম স্ত্রীকে সঙ্গে নিয়ে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর গ্রামে বন্যা পরিস্থিতি দেখতে গেলে এই ঘটনা ঘটে। ইউএনওর ফোন পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকায় জামালপুর থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়।

একদিন পর গত শুক্রবার মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুমন মিয়ার নেতৃত্বে ছয় সদস্যের ডুবুরি দল কয়েকঘণ্টা অভিযান চালিয়ে মোবাইলটি উদ্ধার করেন।এ ব্যাপারে ইউএনও আমিনুল ইসলাম জানিয়েছেন, স্যামস্যাং গ্যালাক্সি এস-১০ মডেলের মোবাইল ফোনটি তার স্ত্রীর খুবই পছন্দের। এজন্য সেটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সাহায্য নেওয়া হয়েছে।

মোবাইল উদ্ধার কার্যক্রম চলার সময় ব্রিজটির আশেপাশে প্রচুর উৎসাহী মানুষের ভিড় তৈরি হয়। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তৈরি করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর