সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছে’লেধরা সন্দেহে গণপি’টুনি, ৪০০ মিটার দৌড়ে প্রাণ বাঁচালো

news-image

হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে মো. মুমিন (১৯) নামে এক যুবককে গণপি’টুনি দিয়েছে স্থানীয় লোকজন। এ সময় প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে ৪০০ মিটার দূরে আব্বাছিয়ার পুল এলাকার পালিয়ে আসেন।শুক্রবার রাত ১১টার দিকে পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে।

গণপি’টুনির শিকার মুমিন পৌর এলাকার উত্তর মিরের খিল গ্রামের খন্দকার পাড়ার আবদুস শুক্কুরের পুত্র বলে জানা গেছে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতার গণপি’টুনি খেয়ে ওই যুবক কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে প্রায় ৪০০ মিটার দূরে আব্বাছিয়ার পুল এলাকার পালিয়ে আসেন। এ সময় স্থানীয় জনতাকে তাকে মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিদুয়ান জানান, গণপি’টুনিতে যুবকের মাথার বিভিন্ন স্থানে জ’খম হয়েছে। ইতিমধ্যে ওই যুবক কয়েকবার বমিও করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থল পরিদর্শনে আসা হাটহাজারী মডেল থানার পরিদর্শক (অপারেশন) তৌহিদুল করিম জানান, রাত ১১টার দিকে পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের পাশে ছেলে ধরা গুজব আতঙ্ক ছড়িয়ে মুমিন নামে এক যুবককে গণপিটুনি দেয়া হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান