,

নিজের জীবন দিয়ে ছোট বোনকে বাঁচালো ৫ বছরের শিশু

news-image

মাত্র পাঁচ বছরের একটা বাচ্চা। হাতে কিবা এমন শক্তি তার! তা যেমনই হোক, রিহাম কিন্তু এক মুহূর্তের জন্যও নিজের মুঠি আলগা করেনি। এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রেখেছিলো বোনকে। একটু একটু করে ধসে পড়ছে বাড়িটা। খানিক পরেই ধুলোয় মিশবে। ছোট বোনকে বাঁচানোর জন্য রিহাম তবুও বেপরোয়া। একটু উপরের দিকে কংক্রিটের ভাঙা স্ল্যাবের উপর দাঁড়িয়ে আর্তনাদ করছেন অসহায় বাবা। নিজেরই অর্ধেকটা ধ্বংসস্তূপের তলায়,বড় বোন তবু প্রাণপণ খামছে ধরে রেখেছে ছোট বোনটার টিশার্ট। যদি তলিয়ে যায়!

সিরিয়ার ইদলিবে বিমান হা’মলার ঠিক পরে বুধবারের এই ভিডিও-ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার জানা গেল, রিহামের বোন, সাত মাসের ওই খুদে এখনও আইসিইউ-এ ভর্তি। রিহামও ছিল সেখানে। আজ নেই। কোত্থাও নেই! বিমান হামলায় বড় মেয়ের সঙ্গে স্ত্রীকেও হারিয়েছেন আরিহা শহরের দীর্ঘদিনের বাসিন্দা আমজাদ আল-আবদুল্লা। সারা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে তিনিও এখন আঁকড়ে ধরতে চাইছেন ছোট মেয়েটাকে। যদি বেঁ’চে ফেরে!

সিরিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোয়াইট হেলমেটস’-এর সদস্যেরাই সে দিন ধ্বংসস্তূপ থেকে উ’দ্ধার করেছিলেন রিহামদের। এখনও পোক্ত প্রমাণ না-মিললেও, তাঁদের দাবি— এই হা’মলা সিরিয়ার সরকার-পন্থী রুশ বাহিনীর। ওই এলাকায় কর্মরত ব্রিটেনের এক মানবাধিকার সংগঠনের দাবি, শুধু ওই দিনেই ইদলিবের তিনটি এলাকায় রুশ বিমান হানায় ৫ শিশু-সহ প্রাণ গিয়েছে ২০ জনের। যার মধ্যে খান-শেইকুনে একই পরিবারে নি’হতের সংখ্যা ১০। সব শেষ!

স্থানীয়রা বলছেন, এপ্রিলের শেষ থেকে এমনটাই ঘটে চলেছে উত্তর-পশ্চিম সিরিয়ায়। সম্প্রতি পরিস্থিতি আরও ভ’য়াবহ হয়ে দাঁড়িয়েছে। গত দু’সপ্তাহে নি’হতের সংখ্যা শতাধিক। ইদলিবের মতো হামা এবং পশ্চিম আলেপ্পোতেও চলছে ধ্বংসলীলা। বলা হচ্ছে, এগুলিই বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি। তাই ‘বন্ধু’ রাশিয়াকে সঙ্গে নিয়ে লাগাতার হা’মলা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার।

এই পরিস্থিতিতে কেউ পালিয়ে বাঁচতে চাইছেন। তো কেউ মার্কিন হস্তক্ষেপের আর্জি জানিয়ে ভিডিও পোস্ট করছেন ফেসবুকে। এলাকা দখলের লড়াইয়ে যে ভাবে রোজ লাফিয়ে লাফিয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে তাতে রাষ্ট্রপুঞ্জের পাশাপাশি বহু সংগঠন সুর চড়াচ্ছে। কিন্তু সিরিয়া এখনও সিরিয়াতেই!

সেভ দ্য চিলড্রেন সংগঠনের দাবি, ২০১৮-য় সিরিয়ায় ৩১টি শিশুমৃত্যুর খবর মিলেছিল। তাদের হিসেব, এপ্রিলের শেষ থেকে এখনও পর্যন্ত ৯০ শিশু-সহ সিরিয়ায় নি’হতের সংখ্যা চারশো ছুঁইছুঁই। এ দিনই মার্কিন নেতৃত্বাধীন জোট মেনে নিয়েছে, ইরাক এবং সিরিয়া মিলিয়ে হা’মলায় ১৩২১ জন সাধারণ নাগরিককে অনিচ্ছাকৃত মৃত্যুর শিকার হতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর