সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে সড়কের মাঝে গর্ত, দূর্ঘটনার আশঙ্কা

news-image

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। এছাড়া এই সড়কের ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর মাঝখানে ব্রিজের উপরিভাগের ঢালাই উঠে গর্তের সৃষ্টি হলেও কর্তৃপক্ষের এখন পর্যন্ত টনক নড়েনি।

জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মানের ফলে ঢাকার সাথে নাগরপুরের যোগাযোগ অনেক সহজ হয়েছে, কমেছে দূরত্ব ও খরচ। কিন্তু নির্মানের পর থেকে রাস্তাটির মামুদনগর ইউনিয়নের গলাকাটা ব্রিজ সংলগ্ন ও পংবাইজোড়া বাজার সংলগ্ন রাস্তায় ভাঙ্গন ও ফাটল দেখা দিলে প্রতি বার কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে তা মেরামত করে। কিন্তু এবার পংবাইজোড়া বাজার সংলগ্ন রাস্তার মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়ে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী শিক্ষক আবিদুর রহমান জানান, রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময়ও গর্তের সৃষ্টি হয়েছিল তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ীভাবে মেরামত না করে জোড়াতালি দিয়ে মেরামত করেছিল বলেই আজ রাস্তার এ অবস্থা। পোষ্টকামারী গ্রামের রফিক মিয়া বলেন রাস্তার দুই পাশ থেকে বন্যার পানি চলে গেলে রাস্তা ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। সরেজমিনে রাস্তার ভাঙ্গা অংশে গেলে দেখা যায় ঝুকি নিয়ে বাস, মালবাহী ট্রাক, অটোরিক্সা ও সিএনজি চলাচল করছে। দ্রুত গর্ত মেরামত না করলে যেকোন সময় দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে বাসচালক আজাহার জানান।
অতি গুরত্বপূর্ণ এ সড়ক ও শেখ হাসিনা সেতুটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর নির্মান করলেও সদ্য তা সড়ক ও জনপথ বিভাগ আত্তীকরণ করেছে। আর এজন্যই রাস্তা ও সেতু সংস্কারে বিলম্ব হচ্ছে বলে এলাকাবাসী জানান।বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের জেলা অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে একটি সূত্র জানায় রাস্তার যে সকল স্থানে রেইন কাট রয়েছে বন্যার পর সে সকল রাস্তা মেরামত করা হবে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান