,

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

news-image

সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের ফজলি আম ও ফুল উপহার দিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আমের রাজা খ্যাত রাজশাহীর ফজলি ও ফুল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হয়েছে।

‘বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুইজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাইনিং স্ট্রিটে এই আম ও ফল পৌঁছে দেন। এরপর ১০ নং ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করেন এবং জানান, এই আম ও ফুল বরিস জনসনকে পৌঁছে দেবেন।অপরদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসকেও একই উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

এর আগে এক বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বৃহস্পতিবার বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে আপনি আমার এবং বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ আপনার দেশকে ঐক্য, সমৃদ্ধি ও গতিশীলতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার নেতৃত্বে যুক্তরাজ্যের জনগণের দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিন্ন মূল্যবোধ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর কল্যাণের গভীরে প্রোথিত। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর