,

ছেলেধরা গুজব ভারতেও, ২ কংগ্রেস নেতাকে গণধোলাই!

news-image

অনলাইন ডেস্ক : ছেলেধরা গুজবে এবার ভারতে গণধোলাইয়ের শিকার হলেন তিন ব্যক্তি। তাদের মধ্যে দু’জন আবার কংগ্রেসের নেতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের বেতুলে।

স্থানীয় পুলিশের এএসপি রাম স্নেহী মিশ্র জানান, কংগ্রেসের ওই দুই নেতা এক কর্মীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে একটি গ্রামের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন। বেতুলের ওই গ্রামে কয়েক দিন ধরেই ছেলেধরার গুজব চলছিল। রাতে অপরিচিত তিনজনকে গ্রামে দেখে, সন্দেহ বাড়ে। তারা যে কংগ্রেস নেতা, গ্রামবাসীদের তা জানা ছিল না। গুজবের কারণে পরিচয় না জেনেই ওই তিন জনকে মারধর করেন গ্রামবাসীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে।

পুলিশের কাছে কংগ্রেস নেতাদের পরিচয় জানতে পেরে, পরে অবশ্য গ্রামবাসীরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎ‌সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর