,

খালি হাতে সশস্ত্র সন্ত্রাসীদের ঠেকিয়ে দিলেন ওজিলরা (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : দুই জন ছুরিধারী সন্ত্রাসী। হঠাৎ করেই তাদের গাড়ির কাঁচ ভাঙতে শুরু করলো ইট এবং ঘুষি দিয়ে। এরপর ছুরি দিয়ে সন্ত্রাসীরা আক্রমণ চালায় মেসুত ওজিল এবং তার আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাচের ওপর। কিন্তু অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সন্ত্রাসীদের ঠেকিয়ে নিজেদের রক্ষা করলেন ওজিল এবং কোলাসিনাচ।

বৃহস্পতিবার বিকেলে উত্তর লন্ডনে ওজিল-কোলাসিনাচের গাড়ি অপহরণের চেষ্টা চালায় ছুরিকাধারী অজ্ঞাতপরিচয় ওই দুই যুবক। কেউ কেউ বলছেন, অপহরণ নয় ডাকাতির উদ্দেশ্যেই আক্রমণ চালিয়েছিল তারা ওজিলদের গাড়ির ওপর। ঘটনার সময় হঠাৎই মেসুত ওজিলের গাড়িতে আক্রমণ চালায় ওই দুই সন্ত্রাসী।

প্রথমে তারা পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙতে চায়। ওজিলের মারসিডিজ তখন লন্ডনের গোল্ডারসগ্রিন এলাকার এক সিগন্যালে দাঁড়িয়ে। ওই সময়ই তাদের গাড়ির কাচে ইটের আঘাত করে ভাঙতে চেষ্টা করে ছুরিধারী ওই দুই যুবক।

তবে ওই সময় সাহস হারাননি ওজিলরা। তারাও গাড়ি থেকে নেমে পাল্টা প্রতিরোধ গড়েন দুই সন্ত্রাসীর দিকে। ছুরিধারী দুই সন্ত্রাসীকে তারা প্রতিহত করেন একেবারে খালি হাতে। ওজিলদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এই পুরো ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায়। আর্সেনালের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ফুটবলারই সুস্থ রয়েছেন। লন্ডন পুলিশ জানিয়েছে, ডাকাতির জন্যই এই কাজ করেছে সন্ত্রাসীরা। যদিও এখনও কেউ ধরা পড়েনি। কারণ, ওই দু’জনের মুখ ঢাকা ছিল হেলমেটে।

ওজিলরা যদিও প্রথম ফুটবলার নন, যাদের ওপর লন্ডনের রাস্তায় একই ধরণের হামলা হলো। এর আগে ওয়েস্টহ্যামের সাবেক খেলোয়াড় অ্যান্ডি ক্যারলকে বন্দুক হাতে ভয় দেখানো হয় প্র্যাকটিস থেকে ফেরার সময়।

https://twitter.com/i/status/1154516079957274624

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর