,

রূপনগর অভিযান : ‘জঙ্গিদের’ দায়ের কোপে তিন পুলিশ আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর এলাকায় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, আহম্মদ আলী ও কিবরিয়া।

আহত পুলিশ সদস্যদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পরিদর্শক ও দুইজন পুলিশ কনস্টেবল।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোরে জঙ্গি সংগঠনটির সদস্যদের ধরতে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে।

মাহিদুজ্জামান আরও বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে জাকারিয়া নামে এক জঙ্গি আহত হয়েছেন। আটক করা হয়েছে নারীসহ পাঁচ জঙ্গিকে। বাসাটি থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়েছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর