,

রিয়ালকে ৭-৩ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের দ্বিতীয় প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বড় হার দেখলো রিয়াল মাদ্রিদ। দিয়াগো কস্তার চার গোলের সুবাদে রিয়ালকে ৭-৩ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

শুক্রবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়।

এডেন হ্যাজার্ড, লুকা জোভিচকে নিয়ে সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু ম্যাচের প্রথম মিনিটেই দিয়াগো কস্তার গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো। এরপর ৮ মিনিটে জোয়া ফেলিক্স আর ১৯ মিনিটে গোল করেন আর্জেন্টাইন অ্যাঞ্জেল মার্টিন।

বিরতির আগে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ৫-০ গোলের লিড নেয় অ্যাথলেটিকো। দ্বিতীয়ার্ধে নেমে নিজের চতুর্থ গোল তুলে নেন কস্তা।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। ৫৯ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন নাচো। এরপর ৮৫ মিনিটে করিম বেনজেমা আর ৮৯ মিনিটে জাবি ফার্নান্দেজ গোল করলে ব্যবধান কিছুটা কমে।

এর আগে ৭০ মিনিটে অ্যাটলেটিকোর ভিতোলা গোল করলে ৭-৩ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে দিয়াগো সিমিওনের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর