,

আমার সময় শেষ উপলব্ধি করেছি, যেতে হবে : মালিঙ্গা

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোয় শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে’র শেষে অবসর ঘোষণা করলেন লাসিথ মালিঙ্গা। লঙ্কানরা তাদের প্রিয় ক্রিকেটারকে বিদায় জানিয়েছে সমস্ত ভালবাসা জড়ো করে। মালিঙ্গাও তার বিদায়টা স্মরণীয় করে রাখলেন। প্রিয় সমর্থকদের এনে দিলেন দারুণ এক জয়, ভাসালেন আবেগে। জীবনের শেষ ওয়ানডেও ম্যাচে তিনি ম্যাচউইনার। শেষ ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ৯.৪-২-৩৮-৩। শ্রীলঙ্কাকে ৯১ রানে বড় ভূমিকা নিলেন ক্রিকেটবিশ্বের ইয়র্কার-সম্রাট।

বিদায় বেলায় মুহুর্মুহু করতালিতে ফেটে পড়া স্টেডিয়ামের উদ্দেশ্যে ৩৫ বছর বয়সী মালিঙ্গা বলেন, ‘শ্রীলঙ্কার হয়ে আমি ১৫ বছর খেলেছি। সত্যি আমি সম্মানিত এবং সত্যি আমি আনন্দিত যে দেশের এবং সমর্থকদের হয়ে খেলতে পারার জন্য। আমি বুঝেছি, অবসরের এটাই সেরা সময়। কারণ ২০২৩ বিশ্বকাপের দিকে তাকাতে হবে। যার কারণে আমি উপলব্ধি করেছি আমার সময় শেষ, আমাকে যেতে হবে।’

আন্তর্জাতিক অঙ্গনে মালিঙ্গার অভিষেক ২০০৪ সালে। ৫০ ওভারের ক্রিকেটে ২২৬ ম্যাচে ৩৩৮ উইকেট নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে কেবল তারচেয়ে বেশি উইকেট পেয়েছেন মুত্তিয়া মুরালিধরন (৫৩৪) এবং চামিন্দা ভাস (৪০০)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর