,

১৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে হজ পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত, হৃদরোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হজ ম্যানেজম্যান্ট পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছে। এদের মধ্যে ১৩ হজযাত্রী মক্কায়, দুজন মদিনায় এবং একজন জেদ্দায় মৃত্যুবরণ করেন।

সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় মৃত্যুবরণ করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফয়েজ উল্লাহ (৬৫)। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন সৌদি গেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর