,

ফিলিপাইনে ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৬০ জন। আজ শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে ভূমিকম্প দুটি আঘাত হানে।

প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন বেশিরভাগ মানুষ ঘুমাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে দেশটির বৃহত্তম লুজন দ্বীপের উত্তরে বাতানেস প্রদেশের ইতবায়াত নামক শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এর পর স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ইতবায়াতে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা প্রাথমিকভাবে ৬ দশমিক ৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫ দশমিক ৯ বলে জানানো হয়।

ভূমিকম্পে বাড়িঘর ভেঙ্গে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রত্যাশিত আফটার শক হলেও সুনামির শঙ্কা নেই বলে জানিয়েছে ফিলিপাইন সরকারের ভূমিকম্পবিষয়ক দপ্তর।

এ প্রসঙ্গে শহরের মেয়র রাল ডি সাগোন এএফপিকে বলেন, ভূমিকম্পে আটজনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

এর আগে গত এপ্রিলে ফিলিপাইনে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ