,

মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান, দুই নারীসহ আটক ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের রূপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। অভিযানের সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে রুপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী সহ আরো দুই নারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে জাকারিয়া নামের একজন আসামি গুলিবিদ্ধ হয়। এ সময় আসামিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়।

অভিযানে দেশীয় অস্ত্র, বিস্ফোরকের ধ্বংসাবশেষ এবং বিপুল উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। দুই নারীসহ ৫ জঙ্গিকে আটকের পর এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর