,

লর্ডস টেস্ট : ৩৮ রানে গুঁটিয়ে বড় হার আইরিশদের

news-image

স্পোর্টস ডেস্ক : শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দারুণভাবে জমিয়ে তুলেছিল আয়ারল্যান্ড। ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে অলআউট করে দিয়ে ১৮২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা আইরিশরা অপ্রত্যাশিত ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে মাত্র ৩৮ রানেই গুঁটিয়ে গেছে। ফলে ১৪৩ রানের বড় হার নিয়েই তাদের লর্ডস টেস্টে স্বপ্নযাত্রার সমাপ্তি হলো।

শুক্রবার (২৬ জুলাই) টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ১৮১ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড কোনো রান যোগ না করেই ওলি স্টোনের উইকেট হারালে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়।

এরপর ১৮২ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠেন ক্রিস ওকস এবং স্টুয়ার্ড ব্রড। ফলাফল, মাত্র ১৫.৪ ওভারেই ৩৮ রানে অলআউট। আইরিশদের পক্ষে জেমস ম্যাককলম ১১ রান করলেও বাকিরা কেউ দুই অংকের ঘরেই যেতে পারেননি।

ইংলিশদের পক্ষে ৭.৪ ওভারে ২ মেইডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ওকস। ব্রড ৮ ওভারে ৩ মেইডেনসহ ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬ চারের মারে ৯২ রানের ধৈর্যশীল ইনিংস খেলে দলকে কার্যকরী লিড এনে দিতে মুখ্য ভূমিকা পালন করা ওপেনিং ব্যাটসম্যান জ্যাক লিন।

উল্লেখ্য, প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ পেসার টিম মুরতাহ ও মার্ক অ্যাডাইরের বোলিং তোপে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে গিয়েছিল স্বাগতিকরা। সদ্যই ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতা ইংলিশদের জন্য যা ছিল চরম লজ্জ্বার। তবে অল্প রানে ইংল্যান্ডকে বাঁধতে পারলেও আইরিশরা নিজেদের লিডটাকে খুব একটা বড় করতে ব্যর্থ হয়। নিজেদের প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২০৭ রানে অলআউট হলে তাদের লিড দাঁড়ায় ১২২ রানে। পরে দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে গুঁটিয়ে গেলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ১৮২। কিন্তু মারে ৩৮ রানে অলআউট হওয়ায় তাদের বড় পরাজয় বরণ করতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর