,

বড়াইগ্রামে মোটর সাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মোটর সাইকেল কিনে না দেয়ায় রাকিবুল ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্র গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার ভরতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ভরতপুর গ্রামের কেরামত আলীর ছেলে। সে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়াশুনা করতো।

নিহতের স্বজনেরা জানান, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই রাকিবুল মোটর সাইকেলের জন্য বায়না ধরে। কিন্তু তার বাবা-মা মোটর তাতে সায় দিচ্ছিলেন না। শুক্রবার সে পুনরায় মোটর সাইকেল চাইলে তারা রাজি হননি। এতে ক্ষোভে দুঃখে সে সবার অগোচরে ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেয়। কিছুক্ষণ পরে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে তাকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর