,

নাটোরে ছেলে ধরা সন্দেহে ভারতীয় নাগরিক আটক

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ছেলে ধরা সন্দেহে অসীম হাওলাদার (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক অসীম হাওলাদার ভারতের উত্তর পরগনা এলাকার অতুল কুমার হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অসীম মৌখাড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে ঘেরাও করে। এ সময় মৌখাড়া বাজার কমিটির সভাপতি ব্যবসায়ী মাজেদুল বারী নয়ন বিষয়টি জানতে পেরে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তার পরিচয় জানার পর থানায় খবর দিলে পুলিশকে ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি