,

নাটোরের বড়াইগ্রামে পুলিশি নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

news-image

লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নির্যাতিত বাবুল আক্তারের বড় ভাই গোলাম মোস্তফা, এলাকাবাসী মোবারক হোসেন ও শাহীন আলম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ১৯ জুলাই উপজেলার আস্তিকপাড়ার বাসিন্দা কমিউনিটি পুলিশ বাবলু আক্তারের চার বছরের ছেলে হারেজের প্রতিবেশী জয়নালের ছেলে বোরহানের খেলাধুলার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা এসে তাদের নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়। পরে ২২ জুলাই জয়নাল গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আব্দুস সালাম খানের কাছে গিয়ে বিচার দাবি করে। পরে চেয়ারম্যান মিমাংসা করতে অপারগতা প্রকাশ করে তাকে থানায় পাঠালে জয়নাল বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানায়।

ঐদিনই বড়াইগ্রাম থানার এসআই আশরাফ আলী মিমাংসার কথা বলে ভুক্তভোগী বাবলুকে থানায় ডেকে নিয়ে মিমাংসার কথা বলে তার কাছে ১ লাখ টাকা দাবি করে। অন্যথায় বাবলুর ছেলেকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন ওই এসআই। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এসআই আশরাফ আলী তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা গিয়ে বাবলুকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় নির্যাতিত বাবলুর বড়ভাই মোস্তফা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। অবিলম্বে দোষী এসআইয়ের বিচার দাবী করেন বক্তারা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শহীদুল হক সুমন জানান, পেটানোর আঘাত নিয়ে গত ২৪ জুলাই বাবলু আক্তার হাসপাতালে ভর্তি হন। তাকে নিয়মিত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই আশরাফ জানান, আমার প্রতি বাবলু আক্তারের স্বজনরা মিথ্যা অভিযোগ করেছে। বিবাদমান দুই পক্ষকে থানায় ডেকে বিষয়টি মিমাংসা করতে চেয়েছিলাম। বাবলুকে মারধরের অভিযোগ সঠিক নয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর