,

ডেঙ্গুতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

news-image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজ কবির স্বাধীন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বাধীন ফিন্যান্স বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুর রহমান স্বাধীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শুক্রবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই স্বাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তার পরিবার তাকে ঠাকুরগাঁওয়ের বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে ফের ঢাকা মেডিকেল ও পরে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ সেকশনের একজন কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর