,

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু শিবচরে

news-image

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক শিশুর ম’র্মান্তিক মৃত্যু হয়েছে।পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদারীপুর সদরের চরমুগুরিয়া থেকে একটি মাহেন্দ্র রিজার্ভ করে ঢাকার উদ্দেশ্যে কাঁঠালবাড়ি ঘাটে যাওয়ার পথে ঢাকা–বরিশাল মহাসড়কের পাঁচচর এলাকায় দ্রুত গতির কারণে মাহেন্দ্রটি হঠাৎ কাত হয়ে যায়।

এ সময় মায়ের কোলে থাকা শিশু রোজা (৩) ছিটকে সড়কে পড়ে যায়। শিশুটির মা ও মাহেন্দ্র চালক কিছু বুঝে ওঠার আগেই পড়ে যাওয়া শিশুটি চাকার আ’ঘাতে মা’রা যায়।নি’হত রোজা চরমুগুরিয়া এলাকার রোমান হাওলাদারের দুই মেয়ের মধ্যে কনিষ্ঠ। রোজার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সড়কে মোড় ঘুরতে গেলে ঝাঁকি লেগে শিশুটি কোল থেকে রাস্তায় পড়ে গেলে মা’থা ফে’টে যায়। পরে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর