সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার মাকে ফিরিয়ে দাও’

news-image

বাবা থেকেও নেই। মাকে ছেলেধরা বলে পি’টিয়ে হ’ত্যা করে পাষণ্ডরা। সে মায়ের হ’ত্যাকা’রীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে কাঁদল ছোট্ট দুই শিশু তাসনিম তুবা (৪) ও তার ভাই ১১ বছর বয়সী তাহসিন আল মাহির। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ও দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ওই মানববন্ধন হয়। এতে তুবা ও মাহিরের স্বজনরা ছাড়াও বাড্ডার স্থানীয় লোকজন ও সাধারণ মানুষ অংশ নেন।

গত ২০ জুলাই সকালে বাড্ডার একটি স্থানীয় স্কুলে মেয়ে তুবার ভর্তির খোঁজ নিতে যান তাসলিমা বেগম রেনু। ওই সময় কয়েক অভিভাবক তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রেনুকে ছে’লেধরা বলে অপবাদ দিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে গুজব রটে যায় স্কুলে ছেলেধরা নারীকে আটক করা হয়েছে। ওই সময় শত শত মানুষ প্রধান শিক্ষকের কক্ষ থেকে রেনুকে টে’নেহিঁচ’ড়ে বের করে পি’টিয়ে হ’ত্যা করে।

উচ্চশিক্ষিত রেনু এক সময় স্বামী ও দুই সন্তান নিয়ে বাড্ডা এলাকায় থাকতেন। দুই বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে তিনি মহাখালীতে স্বজনের সঙ্গে বসবাস করে আসছিলেন। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘লাইফ এইড বাংলাদেশ’ ও ঢাকাস্থ রায়পুরাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের সঙ্গে ছিল রেনুর দুই সন্তান তুবা ও মাহির। এক পর্যায়ে সেখানেই মায়ের জন্য কাঁদতে থাকে তারা। তখন কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রেনু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ ঈমাম হোসেইন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শিমুল প্রমুখ।

এদিকে জুমার নামাজের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এলাকাবাসী ও নি’হতের স্বজনরা মানববন্ধনে অংশ নিয়ে রেনু হ’ত্যায় অংশ নেওয়া সবাইকে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বলা হয়, রেনু মহাখালী ‘জ’ ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি ছেলেধরা ছিলেন না। তাকে গুজব ছড়িয়ে হ’ত্যা করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেন রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা ও ভাগ্নে সৈয়দ নাছির উদ্দিন টিটু। তারা বলেন, এ হ’ত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আ’সামিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার না করলে রেনুর মতো আগামীতে অন্য কেউ এ ধরনের ম’র্মান্তিক হত্যা’র শি’কার হতে পারেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক