সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে ছেড়ে বান্ধবীকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হচ্ছে ১০ ডাউনিং স্ট্রিট। এখানে বিজয়ী প্রধানমন্ত্রী স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে উঠেন। এটাই সেখানের রেওয়াজ। কিন্তু যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। প্রশ্ন উঠেছে তিনি কাকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে উঠছেন?

রয়টার্সের খবরে বলা হয়, ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে মারিনা হুইলারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ৫৫ বছর বয়সী বরিস জনসনের। তাদের চার ছেলে-মেয়ে রয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বরিস জনসনের ৩১ বছর বয়সী একজন প্রেমিকা আছেন। তার নাম ক্যারি সিমন্ডস। প্রেমিকাকে নিয়েই বরিস সরকারি বাসভবনে উঠছেন বলে এমনটা অনুমান করা যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ স্ত্রী মারিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

স্ত্রী ছেড়ে বান্ধবীকে নিয়ে সরকারি বাসভবনে ব্রিটিশ প্রধানমন্ত্রী!স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবিটি ২০১৪ সালের।লন্ডনের রয়াল হোলয়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ড. নিকোলাস অ্যালেন রয়টার্সকে বলেন, ‘এটা খুবই কঠিন যে, বিয়ে করা স্ত্রী থাকা অবস্থায় অন্য কোনো নারীকে নিয়ে ডাউনিং স্ট্রিটে হাঁটা।’

শেষ পর্যন্ত যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তার প্রেমিকাকে নিয়ে সরকারি বাসভবনে উঠেন তাহলে তা হবে ঐতিহাসিক ঘটনা। কারণ ডাউনিং স্ট্রিটের ইতিহাসে কেনো প্রধানমন্ত্রী তার প্রেমিকাকে নিয়ে সেখানে উঠেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক