সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ করে বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়েছে সৌদি আরবে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে হঠাৎ করেই বিবাহ বিচ্ছেদের মাত্রা বেড়ে গেছে। গড়ে প্রতি ঘণ্টায় ছয়টি করে দিনে প্রায় ১৪৪টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে দেশটিতে। খবর সৌদি গ্যাজেটের।

ওই প্রতিবেদনে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, গত একমাসে সৌদিতে ৪ হাজার ৫১৩টি ডিভোর্স হয়েছে। যেখানে গতমাসে ১৪ হাজার ১৮টি বিয়ে হয়। সুতরাং বিয়ে ও ডিভোর্সের অনুপাত দাঁড়ায় ৩ অনুপাত ১।

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মক্কায় ৩ হাজার ৩১৯টি বিয়ের বিপরীতে ১ হাজার ৫১১টি ডিভোর্সের ঘটনা ঘটেছে। আর মদিনায় ১ হাজার ২১টি বিয়ের বিপরীতে ৩২২টি ডিভোর্স, আল কাসিমে ৭১৯টি বিয়ের বিপরীতে ২৫৭টি ডিভোর্স, তাবুকে ৩৫৫টি বিয়ের বিপরীতে ১৬৩টি ডিভোর্সের ঘটনা ঘটেছে।

আইনজীবী নওয়াফ আল-নাবাতি এ প্রসঙ্গে বলেন, ইলেকট্রনিক্স ম্যারেজ কন্ট্রাক্টের ফলে ডিভোর্স পদ্ধতি আগের চেয়ে এখন অনেক সহজ হয়ে গেছে। দম্পতিরা তাদের বিবাহিত জীবন নিয়ে সচেতন হয়ে যাওয়ার ফলেই ডিভোর্সের দিকে ঝুঁকছে। সমাজবিজ্ঞানীদের মতে, সৌদির নারীরা এখন অনেকটাই স্বাধীন। যার ফলে, বিচ্ছেদের ব্যাপারে তারা একাই সিদ্ধান্ত নিতে পারছেন।

একটি রিপোর্ট বলা হয়েছে, গত এক বছরে ১ লাখ ৫৭ হাজার বিয়ে কোর্টে রেকর্ড করা হয়েছে ৷ অথচ ইতিমধ্যেই ৪৬ হাজারের বেশি ডিভোর্সের জন্য আবেদন করা হয়েছে। গত বছর অবশ্য বিবাহ বিচ্ছেদের সংখ্যা তার আগের বছরের থেকে অনেকটাই কম ছিল। গত বছর তাবুক ও ইস্টার্ন প্রভিন্সে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদর মামলা দায়ের হয়েছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক