,

দালালের খপ্পরে পড়ে ১২৭ জনের হজে যাওয়া অনিশ্চিত

news-image

দালালের খপ্পরে পড়ে ১২৭ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেল ৫টায় তাদের ফ্লাইট হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ভিসা পাননি। এদিকে শুক্রবার বন্ধের দিন থাকায় তাদের ভিসা করা অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চয়তায় ভোগা হজযাত্রীরা এখন হজ ক্যাম্পে অবস্থান করছেন।

দুপুরে হজ ক্যাম্প থেকে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিপদগ্রস্ত হজযাত্রীদের ভিসা করার চেষ্টা চলছে। জানা গেছে, ১২৭ হজযাত্রীদের বেশিরভাগ বাগেরহাট এলাকার। অল্প সংখ্যক রয়েছেন ঢাকা এবং অন্যান্য জেলার। প্রতারিত হজযাত্রীরা ৬০ জন স্বদেশ ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানকে হজের টাকা প্রদান করেন। বাকি ৬৭ জন বিদেশ ভ্রমণ নামক এক হজ এজেন্সিকে টাকা দিয়েছেন।

প্রতারিত হজযাত্রীদের একজন মুফতি আমিরুল ইসলাম জানান, তারা সবাই দালাল তোহার মাধ্যমে দুই এজেন্সিকে টাকা দিয়েছেন। তোহা তাদের কাছ থেকে নেয়া টাকা এজেন্সির মালিককে বুঝিয়ে দেননি। যে কারণে এজেন্সি মালিকের হাতে তাদের ভিসার টাকা পৌঁছেনি এবং অ্যাম্বাসিতে টাকা জমা করা যায়নি। এমন জটিলতা তৈরি করে দালাল তোহা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গতকাল তাকে হাব নেতারা পাকড়াও করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, হাব নেতাদের প্রচেষ্টায় ভিসা করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আসন্ন হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর