,

কু’প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে পি’টিয়ে আ’হত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইসা (১৫) নামে নবন শ্রেণির এক ছাত্রীকে পি’টিয়ে আ’হত করেছে হৃদয় (২২) নামে এক ব’খাটে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মো. দাগন মিয়া বাদী হয়ে শুক্রবার (২৬ জুলাই) বিকালে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নি’র্যাতিত স্কুলছাত্রী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযুক্ত ব’খাটে হৃদয় মনিয়ন্দ এলাকার চিহ্নিত মা’দক স’ম্রাট ইবন মিয়ার ছেলে। আখাউড়া থানায় এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা মনিয়ন্দ গ্রামের মা’দক সম্রাট ইবনের ছেলে ব’খাটে হৃদয় বিভিন্ন সময় স্কুলছাত্রী ইসাকে উ’ত্ত্যক্ত করত। শুক্রবার সকাল ১১টার দিকে গ্রামে তার আত্মীয়ের বাড়িতে যাবার পথে পাতাইরাটেক নামক এলাকায় পৌঁছলে বখাটে হৃদয় ইসার পথরোধ করে। এ সময় ওই বখাটের কু’প্রস্তাবে ইসা রাজি না হলে এ’লোপাতাড়ি ভাবে কি’ল-ঘু’ষিসহ বেদম মা’রপিট করে। এতে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ব’খাটে হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উ’দ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

ইসা বলেন, স্কুলে যাওয়া আসাসহ বিভিন্ন সময় মা’দকাসক্ত হৃদয় আমাকে উ’ত্ত্যক্ত করতো।আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, ব’খাটে হৃদয়কে আটকের চেষ্টায় পুলিশ অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর