,

পাবনায় বাড়িতে ঢুকে রাতভর গণধ’র্ষণ, বাড়িওয়ালা আটক

news-image

পাবনার সদর উপজেলার শিবরামপুর মহিষের ডিপো এলাকায় ভাড়া বাড়িতে গণধ’র্ষণের শিকার হয়েছেন এক নারী। শুক্রবার (২৬ জুলাই) সকালে ওই নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক হায়দার আলীকে আ’টক করেছে পু’লিশ।

ভুক্তভোগী নারী জানান, দুইমাস আগে তিনি ও তার গার্মেন্টস শ্রমিক ভাই মিলে শিবরামপুর এলাকায় হায়দার আলীর বাড়িতে ভাড়া নেন। গত বুধবার (২৪ জুলাই) কাজের চাপ বেশি থাকায় তার ভাই রাতে বাড়িতে ফেরেননি। এদিন রাতে খাবার শেষে ভুক্তভোগী নারী ঘুমিয়ে পড়লে রাত দুইটার দিকে বাড়িওয়ালার সহযোগীতায় চার যুবক ঘরে প্রবেশ করে তাকে পা’লাক্রমে ধ’র্ষণ করে।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর ভাই বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। এ সময় নি’র্যাতিতা নারী অসুস্থ হয়ে পড়লে রাত একটার দিকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পাবনা সদর হাসপাতালে গাইনী বিভাগের চিকিৎসক প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নার্গিস সুলতানা জানান, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মেয়েটিকে পরীক্ষা করছি। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। প্রাথমিক পরীক্ষায় তাকে ধ’র্ষণের আলামত মিলেছে বলেও জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, ঘটনা জানার পরপরই বাড়ির মালিক হায়দার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করা হয়েছে। তবে ধ’র্ষকরা শিবরামপুর এলাকার জানালেও নাম বলতে পারেননি তিনি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর