,

আলেমদের পিটিয়ে মারা তাবলীগের কাজ না: আল্লামা শফী

news-image

‌‘মাওলানা সাদের অনুসারী’ এ পরিচয়ে যেন কেউ ব্যক্তি কেন্দ্রিক তাবলীগী কাজ করতে না পারে, ভ্রান্ত মতবাদের অনুসরণের মাধ্যমে এদেশে বিশৃংখলা সৃষ্টি না হয় এবং জেলা ইজতেমার নামে ফিতনা বন্দের ব্যপারে সরকারের প্রতি ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। মুন্সীগঞ্জের ইসলামী তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার দিনব্যাপী টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী মডেল স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির লিখিত বক্তব্য তিনি এ দাবি জানান।

আল্লামা আহমদ শফীর উপস্থিতিতেই লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা সাইফুল্লাহ। লিখিত বক্তব্যে উল্লখ্য করা হয়- দেশের আম জনতা, আলেম-ওলামা তাবলীগের সাথী একসাথে মিলে কাজ করতে চাই, কিছু বিপদগামী লোক সাদপন্থা অবলম্বন করে ফিতনা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা শফী বলেন, আমরা কোনদিন বাতেলের সাথে মিলবো না, আলেমদের পিটিয়ে মারা তাবলীগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলীগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। বক্তব্য শেষে দেশবাসীর উন্নতি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিন কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলনা আব্দুল হামিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর