,

সাকিব-তামিমরা যা কখনোই পারেননি, তা করে দেখাল মেয়েরা!

news-image

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। কাল প্রিটোরিয়ায় ইমার্জিং উইমেন সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল ম্যাচটিতে নিগার সুলতানার দল জিতেছে ৪ উইকেটে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশের তরুণীরা। রোববারের তৃতীয় ম্যাচটাকে রূপ নিলো ‘ফাইনালে’।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। টি টেস্ট, টি ওয়ানডে, কি টি-টোয়েন্টি-তিন সংস্করণের কোনোটিতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটিকে হারাতে পারেনি বাংলাদেশের জাতীয় পুরুষ দল। তবে সাকিব-তামিমরা যা কখনোই পারেননি, সেই কাজটাই এবার করে দেখাল বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল নিগার সুলতানার দল। কাল দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের মেয়েদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। সেই লড়াইয়ে বেশ দাপটের সঙ্গেই জিতেছেন নিগার সুলতানারা।প্রথমে ব্যাট করে ২৩৮ রান করে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল। প্রোটিয়াদের সাধ্যের মধ্যে বেঁধে রাখতে সবচেয়ে বড় অবদান রাখেন স্পিনার খাদিজাতুল খুবরা। মাত্র ৪২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নিয়ে তাকে যোগ্য সহায়তা দেন রিতু মণি।

২৩৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের কোনো ব্যাটারই হাফসেঞ্চুরি করতে পারেননি। তবে সবাই কম-বেশি রান করায় ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয়ের দেখা মিলেছে। ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুর্শিদা খাতুন ও রিতু মণি।দুজনেই খেলেছেন চল্লিশোর্ধ ইনিংস। মুর্শিদা করেছেন ৪৮ রান, রিতু মণি করেছেন ৪২। শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৪ বলে অপরাজিত ২৯ ও সোবহানা মুস্তারির ১৮ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয়, সিরিজে সমতা ফেরানো। বাংলাদেশের মেয়েরা এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ