সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মামণি আমাকে খাওয়াবে না? ঘুম পাড়িয়ে দেবে না?

news-image

মৃ’ত্যুর মানে বুঝতে একটা বয়স লাগে। আর মৃ’ত্যু কোনটা মেনে নেওয়া যায়, কোনটা যায় না—সেটা বোঝা আরো খানিকটা কঠিন। চার বছরের তুবা না বুঝতে পারছে মায়ের মৃ’ত্যুর মানে; না বুঝতে পারছে মায়ের মৃ’ত্যুর গ্রহণযোগ্যতা। ফলে মৃ’ত্যুর মানেটা এখন পর্যন্ত তার কাছে শুধুই মায়ের শারীরিক অনুপস্থিতিতে সীমাবদ্ধ। তাই তো সে এ-ঘর ও-ঘর পাক খাচ্ছে আর প্রশ্ন তুলছে, ‘মা কোথায় গেছে, মামণি আমাকে খাওয়াবে না? ঘুম পাড়িয়ে দেবে না?’

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপি’টুনিতে নিহত তাছলিমা বেগমের মেয়ে সাবরিনা ইয়াসমীন মাহিরা তুবা থেকে থেকে এখন এ রকমই নানা প্রশ্ন করছে স্বজনদের। স্বজনদের পক্ষে এসব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তাঁরা সহজ যেটা সেটাই করছে—মুখ লুকিয়ে কাঁদছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহাখালীর বাসায় গিয়ে দেখা যায়, তুবাকে সবাই স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তুবার বড় বন্ধু এখন তার মামা সৈয়দ নাসির উদ্দিন টিটু। তিনি বলেন, “ওর কষ্ট আর সহ্য হচ্ছে না। কিভাবে এই ছোট্ট শিশুকে বোঝাব, ওর মা আর কখনো ফিরবে না। সারা দিন বাসার সবাই ওর ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে। তবু ওর মেজাজ ঠিক থাকছে না। সারাক্ষণ শুধু মাকেই খোঁজে। ওকে বোঝানোর জন্য আমাদের বলতে হচ্ছে, ‘তোমার মা নিচে গেছে, তোমার জন্য চিপস আনবে।’ কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না; পাল্টা বলে বসে, ‘তাহলে মাকে ফোন দাও।’ এরপর বায়না ধরে, ‘ফোনটা আমাকে দাও, আমি মায়ের সঙ্গে কথা বলব।’”

গত রাতে ওই বাসায় গিয়ে দেখা যায়, বড় ভাই তাহসীন আল মাহিরের সঙ্গে তুবা এ-ঘরে ও-ঘরে যাচ্ছে। নাসির উদ্দিন টিটু বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি তাছলিমার দুই সন্তানকে আমাদের কাছে রেখে পড়াশোনা করাব।’

এদিকে তাছলিমা বেগমের লাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুরে গ্রামের বাড়িতে দা’ফন করা হয়েছে। মায়ের দা’ফন সম্পন্ন করে তুবা ও তাহসিন মহাখালীতে নানির বাসায় রয়েছে। স্বামীর সঙ্গে বিরোধের পর থেকে তুবা ও তার মা এ বাড়িতেই থাকতেন। তাছলিমার পরিবারের সদস্যরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, নিরপরাধ একজন মানুষকে কেউ এভাবে পি’টিয়ে মে’রে ফেলতে পারে। মেয়ের এমন মৃ’ত্যু মেনে নিতে না পেরে মা সবুরা খাতুন অসুস্থ হয়ে পড়েছেন। তাছলিমা বেগমের মৃ’ত্যুর ঘটনায় বাড্ডা থানায় মামলা করেন নাসির উদ্দিন টিটু। এ মামলায় গতকাল পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : কালেরকণ্ঠ

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর