,

সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানালেন এলাকাবাসী

news-image

যথাযথভাবে সংস্কার না হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের কাজী নজরুল ইসলাম পাকা সড়কে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই রাস্তার কাদায় ধানের চারা লাগিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।

এলাকাবাসী জানান, পীরগঞ্জ পৌরশহরের বটতলা থেকে দক্ষিণমুখী কাজী নজরুল ইসলাম পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এটি সংস্কার করার জন্য পৌর কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়, কিন্তু এতে লাভ হয়নি। অথচ পৌরশহরের প্রাণকেন্দ্রের এ সড়কটি ব্যস্ততম। এ সড়ক দিয়ে পৌরসভার রথুনাথপুর গ্রামের সরকারপাড়া, পানুয়াপাড়া, ঈদগা বস্তি ও মিত্রবাটি মহল্লার লোকজন চলাচল করে।

এ সড়কে প্রাণিসম্পদ অফিস, পল্লী বিদ্যুতের জোনাল অফিস, টেলিফোন অফিস, ব্র্যাক অফিস, ইএসডিও এবং ঠেঙ্গামারা অফিস, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, ইকো পাঠশালা, মহিলা কলেজ, আরএম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দোকানপাট রয়েছে। এ ছাড়াও উপজেলার দৌলতপুর, জাবরহাট, বৈরচুনা ও সেনগাঁও ইউনিয়নের লোকজন ও যানবাহনের শহরে প্রবেশের একমাত্র সড়ক এটি। খানাখন্দে ভরে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সড়কটি এলজিইডির হওয়ায় পৌরসভার পক্ষে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি সড়কটির পৌরসভা অংশে সংস্কারকাজ করতে পৌরসভাকে লিখিত সম্মতি দেয় এলজিইডি। এ অবস্থায় কার্পেটিং তুলে বালু ও ইট-খোয়া বিছানোর কাজ শুরু করে পৌরসভা। কিন্তু বালুর পরিবর্তে মাটি দেওয়ায় বৃষ্টিতে সেই মাটি কাদায় পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর