,

কার জন্য নাম পরিবর্তন করেছেন কিয়ারা?

news-image

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বলিউডের সুপার হিট সিনেমা ‘কবির সিং’। ব্যবসা সফল এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ‘কবির সিং’-এর নায়িকার নাম কী? এই প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, কিয়ারা আদভানি। কিন্তু এটা তার আসল নাম না!

হ্যাঁ, এই নায়িকা নিজেই জানালেন। মূলত বলিউডে নিজের আকর্ষণ বাড়াতে নাম পরিবর্তন করেছেন তিনি। তার আসল নাম ছিল আলিয়া আদভানি।

এই নায়িকা বলেন, ‘২০১৪ সালে অভিষেক থেকেই আমি নাম পাল্টিয়েছি। প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে আলিয়া ভাটের সঙ্গে আমাকে নিয়ে দর্শকরা দ্বিধায় থাকুক, তা চাইনি। শুধু চেয়েছিলাম নিজস্ব পরিচয় গড়ে তুলতে।’
এই অভিনেত্রী নিজের নাম কিয়ারা রাখার আইডিয়া পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার ‘আনজানা আনজানি’ চলচ্চিত্র থেকে। ছবিতে তিনি নিজেকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, ‘হাই, আমি কিয়ারা।’

কিয়ারা বলেন, ‘ভাবলাম, কী সুন্দর নাম! যদি আমার মেয়ে থাকতো, তবে ওকে কিয়ারা নামেই ডাকতাম। কিন্তু তার আগে তো নিজেরই একটা নাম দরকার। তো, নিজের নামই রেখে দিলাম।’

কিয়ারা ও আলিয়া ‘কলঙ্ক’ সিনেমায় স্ক্রিন ভাগাভাগি করেছিলেন। কিন্তু ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। তবে ‘কবির সিং’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। শহীদ কাপুরের সঙ্গে জুটি বাঁধা এ ছবি চলতি বছরে সবচেয়ে ব্যবসাসফল। মাত্র ১ মাসে এ ছবি আয় করেছে ২৭০ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর