,

বাংলাদেশকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা : করুনারত্নে

news-image

স্পোর্টস ডেস্ক : কলম্বোতে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা। এই সিরিজে মাশরাফি- সাকিবের পাশাপাশি নেই লিটন-সাইফউদ্দিনও। তবুও বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না স্বাগতিকরা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘আমার মনে হয় না বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কারণ আছে। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে তাদের পারফর্ম্যান্সও ভালো ছিল। মাশরাফি-সাকিব নেই তবে তাদের পরিবর্তে যারা স্কোয়াডে আছে তারা ভালো খেলেই এসছে। তাই কোন ম্যাচই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন পেসার লাসিথ মালিঙ্গা। আত্মবিশ্বাসী লঙ্কান অধিনায়ক বলেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ম্যাচটা জিতে তাকে (মালিঙ্গা) ভালো ভাবে বিদায় জানাতে চাই। তাই জয়টাই আমাদের মূল উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর