সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের পাশে তুবা, ভাইয়ের কান্নায় ভিজল কবরের মাটি

news-image

নিষ্পাপ শিশু তাসমিন তুবা (৪)। সবে বুঝে উঠতে শুরু করেছে তাহসিন (১১)। এই বয়সেই মাকে হারিয়েছে দুজন। মায়ের র’ক্তা’ক্ত মুখটা ভাসছে তাদের চোখের সামনে। বাড্ডায় গুজব ছড়িয়ে একদল নরপশুর গ’ণপি’টুনিতে প্রা’ণ গেছে তাদের মা তাসলিমা বেগম রেনুর।মাকে দা’ফনের পর থেকে মায়ের অপেক্ষায় কেঁদে কেঁদে বুক ভাসায় তুবা ও তাহসিন। আত্মীয়দের আদর-সোহাগে কিছুক্ষণের জন্য কান্না থামলেও মায়ের কথা মনে হলেই কেঁদে ওঠে দুজন।

প্রতিটি মুহূর্ত মাকে খুঁজে ফেরে তুবার দুই চোখ। এখনও তুবা জানে না তার মা কোথায় আছে। কেমন আছে। কেউ জিজ্ঞাসা করলেই বলছে, মা চকলেট আনতে গেছে।মায়ের দীর্ঘ অনুপস্থিতিতে থেমে থেমে চলছে তুবার কান্না। কান্নাই যেন এখন তার একমাত্র সম্বল। তার কান্নায় শোক ছড়িয়ে শোকের মাতম চলছে রেনুর স্বজনদের মধ্যেও।বুধবার দুপুরে মায়ের স্পর্শ না নিয়েই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছে আত্মীয় স্বজনদের সঙ্গে।

তার আগে মায়ের কবরের পাশে যায় ছোট্ট দুই শিশু। কবর দেখলে ভ’য় পাবে এমন আশঙ্কায় তুবাকে নিয়ে মাইক্রোবাসে বসে থাকেন তার খালা। আর তাহসিন যায় মায়ের সমাধির পাশে। সেখানে দাঁড়িয়ে মোনাজাত করে। এসময় তার চোখের জলে ভিজে যায় কবরের মাটি।নি’হত রেনুর বড় বোন নাজমুন নাহার জানান, গুজব আমাদের সব শেষ করে দিয়েছে। গুজব ছড়িয়ে একজন নারীকে এভাবে প্র’কাশ্যে হ’ত্যা করা হয়েছে! এটি মেনে নেয়া যায় না। আমি এ হ’ত্যাকা’ণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যেন আর কোনো মানুষ এভাবে গুজবের বলি না হয়।

ছোট্ট তুবাকে ভর্তির জন্য বাড্ডার একটি স্কুলে খোঁজ নিতে গিয়েই শনিবার ছে’লেধ’রা সন্দেহে গ’ণপি’টুনিতে হ’ত্যাকা’ণ্ডের শিকার হন তাসলিমা বেগম রেনু (৪০)। রোববার লক্ষ্মীপুরের রায়পুরার সোনাপুর গ্রামে তার দাফন হয়েছে। মায়ের মৃত্যুর বিষয়টি ঠিকই টের পেয়েছে তাহসিন। কিন্তু নাছোড়বান্দা তুবা। মায়ের কথা মনে পড়লেই ঢুকরে কাঁদছে।

প্রসঙ্গত শনিবার সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন তাসলিমা বেগম। তার দুই সন্তানের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের গেটে কয়েকজন নারী তাসলিমার নাম-পরিচয় জানতে চান। পরে লোকজন তাসলিমাকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নেন। কিছুক্ষণের মধ্যে বাইরে কয়েকশ লোক একত্র হয়ে তাসলিমাকে প্রধান শিক্ষকের কক্ষ থেকে বের করে নিয়ে যায়। স্কুলের ফাঁকা জায়গায় এ’লোপা’তাড়ি মা’রপিট করে গুরুতর জ’খম করে। পরে উ’দ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন তিনি মা’রা যান। এ ঘটনায় তাসলিমার বোনের ছেলে সৈয়দ নাসিরউদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় অজ্ঞাতনামা চারশ থেকে পাঁচশ মানুষকে আ’সামি করে মামলা করেন।নি’হত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তাসলিমা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে