,

আকাশ থেকে পড়লো বিশালাকৃতির পাথর, ফুলবাড়ীয়ায় আতঙ্ক

news-image

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আকাশ থেকে বসতঘরের ওপর ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কালো পাথর পড়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে ইদ্রিছ আলী খানের টিনশেডের চৌচালা বসতঘরের বারান্দার ওপর পাথরটি পড়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কালো রঙের পাথরটি ঘরের ওপর পড়ে বিকট শব্দ হয়। টিনের চালা ছিদ্র হয়ে পাথরটি মাটিতে দেবে যায়। এলাকার মানুষ পাথরটি উদ্ধার করে ৯৯৯ নাম্বারে ফোন করলে থানা থেকে এসআই ছায়েদুর রহমান রাতেই ঘটনাস্থল থেকে কালো রঙের পাথরটি উদ্ধার করে নিয়ে যান। পাথরটি কষ্টিপাথরের নয় বলে বৃহস্পতিবার (২৫ জুলাই) পুলিশ নিশ্চিত করেছে।

তবে পাথরটি নিয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। আকাশ থেকে পড়া কালো পাথর নিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা