,

সৌদি আরবকে ধন্যবাদ জানালো ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছায়াযুদ্ধ ও বৈরিতা সত্ত্বেও জেদ্দা বন্দরে নোঙর করার পর তেহরানের একটি জাহাজ ফেরত পাঠানোয় সৌদি চেষ্টার তারিফ করেছে ইরান। ইঞ্জিনের ত্রুটির কারণে গত মে মাসে জাহাজটি সৌদি বন্দরে থামাতে হয়েছিল। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটি আধা সরকারি বার্তা সংস্থা ফারস এমন তথ্য জানিয়েছে।

আব্বাস মৌসাভি বলেন, ইরানি জাহাজটি ফিরে আসার ক্ষেত্রে সৌদি আরব, ওমান ও সুইজারল্যান্ড যে সহায়তা করেছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য। তাদের জোরদার চেষ্টার কারণে হ্যাপিনেস-১ নামের তেল ট্যাংকারটি ফিরতি যাত্রা সফল ও নিরাপদ হয়েছে। গত জুলাইয়ে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি মেরামতের খরচ নিয়ে বিতর্কের জেরে সৌদি আরব সেটিকে জেদ্দা বন্দর ছেড়ে যেতে দিচ্ছে না।

এর আগে গত মে মাসে লোহিত সাগরের জেদ্দা উপকূলে ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়া তেল ট্যাংকারটিকে উদ্ধারে সহায়তা করেছে সৌদি আরব। বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, ইরানের কাছ থেকে তাদের তেল ট্যাংকার উদ্ধারে সহযোগিতা চেয়ে অনুরোধ এসেছিল।জেদ্দা ইসলামিক বন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে নৌযান হ্যাপিনেস-১ এবং তার ২৬ ক্রু সদস্যকে পাওয়া গেছে। ইঞ্জিন বিভ্রাট ও নিয়ন্ত্রণ হারানোর পর তেল ট্যাংকারটির ক্যাপটেনের কাছ থেকে উদ্ধারের অনুরোধ আসে।

২৬ ক্রু সদস্যের মধ্যে দুই বাংলাদেশিও ছিলেন সেটিতে। সৌদি কোস্ট গার্ড মুখপাত্রের বরাতে এসপিএ জানিয়েছে, তাদের উদ্ধারে জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের চার্জ ডি’অ্যাফেয়ার্সের কাছ থেকে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি দলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ এসেছিল।

খবরে বলা হয়েছে, ক্রুদের উদ্ধারে সব ধরনের পূর্ব সতর্কতা অবলম্বন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় যাতে পারিপার্শ্বিক কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দেয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক শক্তি সৌদি আরব ও ইরান বেশ কয়েকটি ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর